শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দিচ্ছে মালয়েশিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

ব্যবসা-প্রতিষ্ঠান পুণরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

 

আগামী ৪ মে থেকে বেশিরভাগ ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সরকার বেশকিছু শর্ত আরোপ করবে। ব্যবসায়ীদের সেগুলো মেনে চলতে হবে।

 

 

টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বলেন, যেসব ব্যবসা-প্রতিষ্ঠানে বেশি মানুষের সমাগম ঘটে সেগুলো এখনই খোলার অনুমতি দেওয়া হবে না।

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই দেশটিতে লকডাউন চালু রয়েছে। করোনার প্রকোপ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

তবে লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় ইতোমধ্যেই মালয়েশিয়া সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৬৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

 

লকডাউন চলতে থাকলে এই ক্ষতি আরও বাড়বে। ফলে দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবে। সে কারণেই আস্তে আস্তে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মালয়েশিয়া সরকার।

 

এদিকে, মালয়েশিয়ায় এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশি। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১০২ জন।

 

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ১৭১ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১ হাজার ৭২৯টি। অপরদিকে এখনও ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023