শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

পার্বতীপুরে মাটির নিচে মিললো ৫০৬ রাউন্ড গুলি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বসত বাড়ির মাটির নিচে মিলেছে ৫০৬ রাউন্ড বন্দুকের গুলি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছির বানিয়া বাজারের এক বাড়ি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

 

উদ্ধারের মধ্যে রয়েছে থ্রি নট থ্রি রাইফেলের ৩৮৩টি, পিস্তলের ১২৩টি গুলি ও চার্জার ৪০টি।

 

গৃহীনি রুবী বেগম বলেন, তার স্বামী মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দেড় বছর আগে মারা গেছেন। তিনি স্থানীয় আ. ওয়াহাবের কাছ থেকে জায়গা কিনে ২০ বছর আগে বাড়ি করেছেন। বৃহস্পতিবার পায়খানা নির্মাণের জন্য দুইজন শ্রমিক লাগানো হয়। ২ ফুট মাটি খুঁড়তেই বন্দুকের গুলিগুলো পাওয়া যায়।

 

শ্রমিক হুমায়উন কবির বলেন. মাটি খুঁড়তে গিয়ে দুই জায়গায় গুলিগুলো পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

 

স্থানীয় মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় হয়তো গুলিগুলো পুঁতে রাখা হয়ে থাকতে পারে। ওই জায়গার মালিক আব্দুল ওয়াহাবের এক ছেলে কামাল হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন।

 

পার্বতীপুর মডেল থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে জানা যাবে গুলিগুলো তাজা আছে কিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023