শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

তেল ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনের এক জ্বালানি তেল ট্যাংকারে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৪৭ জন আহত হয়েছেন।

 

 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

 

মঙ্গলবার তুর্কি নিয়ন্ত্রিত আফরিন শহরের এক ব্যস্ত সড়কে তেল ট্যাংকারে ওই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় ভয়াবহ শব্দে বিস্ফোরিত হয় ট্যাঙ্কারটি এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য যানবাহন ও দোকানগুলোতেও। ফলে এত ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

 

তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এ হামলার জন্য কুর্দি সংগঠন কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) দায়ী করেছে আঙ্কারা সরকার।

 

নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি অঙ্গ সংগঠন এই ওয়াইপিজি। ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্কসহ অনেক পশ্চিমা দেশই তাদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে মনে করে।

 

সিরিয়ান মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের ওই হামলায় তেল ট্যাংকারটির পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও দোকান পুড়ে গেছে। এসময় ঘটনাস্থলের বেশিরভাগ মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন। অনেকেই গাড়িতে আটকে থাকা অবস্থাতেই পুড়ে মারা গেছেন। আফরিনের এক হাসপাতাল প্রাঙ্গণে কমপক্ষে ১০টি আগুনে পোড়া মৃতদেহ কম্বল দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। এছাড়া সেখানে থাকা এক অ্যাম্বুলেন্সেও দুটি দগ্ধ মরদেহ দেখা যায় বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

 

এ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফরিনের বাসিন্দাদের প্রতি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য রক্ত দান করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা।

 

সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ায় তুরস্কের সমর্থনপুষ্ট বিরোধী দলীয় যোদ্ধাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে এর আগেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য বরাবরই কুর্দি যোদ্ধাদের দায়ী করে থাকে আঙ্কারা সরকার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023