শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে দুই ভাই নিহত, আহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নির্মাণশ্রমিক দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত পাঁচ জন আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার রতন হোসেন এ তথ্য জানিয়েছেন।

 

 

নিহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার মৃত সোলায়মান হোসেনের ছেলে রাজমিস্ত্রি মোশাররফ হোসেন (৪৫) ও আবু হানিফ (৩৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নওগাঁগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছে। এ সময় ঢাকামুখী একটি খালি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশাররফ হোসেন মারা যান। আহত পাঁচ-ছয় জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে আবু হানিফ মারা যান। আহতদের মধ্যে চার জন হলেন একই এলাকার আকমল হোসেন (৪০), আশিকুর রহমান (৩৬), পলাশ (৩৫) ও এরশাদ (৩৪)।

 

 

রাশেদুল হাসান নামে ওই বাসের এক যাত্রী জানান, বাসটিতে অন্তত ৪৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তারা নওগাঁয় ধান কাটার জন্য সোমবার রাত ৯টার দিকে রাঙ্গুনিয়ার হাসানি বাজার থেকে রওনা দেন। লকডাউন থাকায় তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে আসছিলেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছেন। এ ঘটনায় শেরপুর থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023