শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

এখন পর্যন্ত দেশের কোন এলাকায় কতজন করোনায় মারা গেছেন?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় দিশেহারা গোটা বিশ্ব। এই ভাইরাসের ধ্বংসযজ্ঞে বিশ্বের সবচেয়ে ক্ষমতারধর রাষ্ট্র আমেরিকা একেবারেই অসহায় হয়ে পড়েছে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, এই ৫ দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫১ হাজার  ৬৮৬ জন। এর মধ্যে শুধু আমেরিকায় মারা গেছে ৫৬ হাজার ৮০৩ জন।

 

এসব দেশের তুলনায় বাংলাদেশে এখনও মৃত্যুর সংখ্যা খুবই কম।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের। আর সুস্থ হয়েছে ১৩১ জন।

 

বাংলাদেশে কোন এলাকায় কতজন মারা গেছে?

করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা মহানগরীতে। এখানে মারা গেছে ৭৬ জন। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে মারা গেছে ৩৯ জন।

এর বাইরে অন্য এলাকায় মৃতের সংখ্যা এক অংকে।

এর মধ্যে কুমিল্লায় ৪ জন। জামালপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলায় ৩ জন করে।

ময়মনসিংহ, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে মৃত্যু হয়েছে ২ জন করে।

এছাড়া কিশোরগঞ্জ, নরসিংদি, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী ও রাজশাহীতে ১ জন করে মৃত্যু হয়েছে। তথ্যসূত্র: আইইডিসিআর ওয়েবসাইট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023