শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

টানা ১০ দিন ধরে করোনায় মৃত্যুশূন্য চীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

একটানা গত ১০ দিন ধরে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে নতুন করে সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে সে সংখ্যাও খুব কম। চীনের ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) জানায়, গত শনিবার দেশটিতে নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে ১১ জনই বিদেশফেরত। এছাড়া রাশিয়ার সীমান্তবর্তী হেইলংজিয়াং প্রদেশে একজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।

 

স্বাস্থ্য কমিশন আরও জানায়, বর্তমানে সেখানে মাত্র ৮৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং করোনা আক্রান্ত সন্দেহে আরও এক হাজার মানুষকে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

তবে রোববার নাগাদ চীনে চিকিৎসাধীন থাকা করোনা রোগীর সংখ্যা আরও কমে এসেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চীনে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ৮০১ জন। এদের মধ্যে ৫১ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

 

করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসাবে পরিচিত চীনে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮২৭ জন। যার মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৭৭ হাজার ৩৯৪ জন।

 

চীন সরকার দ্রুতই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে। ফলে বিগত ১০ দিন ধরে সেখানে করোনায় কেউ মারা যায়নি। আর আক্রান্তের সংখ্যাও অনেক কমেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023