শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রংপুরে ট্রাকচাপায় প্রাণ হারালেন ৩ অটোযাত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

রংপুর প্রতিনিধি

রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকচাপায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ যাত্রী। আজ রোববার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।

 

ওসি সাজেদুল জানান, সকাল সাতটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ জেলা থেকে দুটি অটোরিকশায় করে কয়েকজন যাত্রী রংপুরের হাজিরহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশা দুটি পাগলাপীর এলাকায় পৌঁছালে পার্বতীপুর থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়।

 

এতে ট্রাকচালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও ১০ জনকে রমেক হাসপাতালে পাঠানো হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023