শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে ৩ গেরিলা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতজুড়ে চলছে করোনা মহামারি। প্রতিদিনই সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। এই অবস্থার মধ্যেও ভূস্বর্গ হিসাবে পরিচিত কাশ্মীরে থেমে নেই ভারতের সেনা অভিযান। তথাকথিত জঙ্গিদের বিরুদ্ধে লকডাউনের মধ্যেও অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

 

 

শনিবার সকালে এমনই এক অভিযানে অধিকৃত কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছে ৩ গেরিলা। ওই এলাকায় এখনও সেনা অভিযান চলছে বলে জানা গেছে।

 

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। সে স্থানীয় এক জঙ্গি দলের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করেছে সেনা সূত্র। নিহত বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। সেনাবাহিনী এখনও ওই এলাকায় সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছে।

 

প্রসঙ্গত, ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ২৩০০’র বেশি মানুষ। এতে মারা গেছে আরও ৭ শতাধিক। করোনা ঠেকাতে গোটা দেশে আগামী মাসের পহেলা সপ্তাহ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যেও কাশ্মীরে তথাকথিত বিচ্ছিন্নতাবাদী অভিযান অব্যাহত রয়েছে।

 

এর আগে গত বুধবার সকালে (২২ এপ্রিল) কাশ্মীর রাজ্যের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে চার গেরিলা নিহত হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023