শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে যখন ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে, ঠিক তখন কৃষকের লোকসান কমানোর জন্য গবিব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নন্দীগ্রাম সদর ইউনিয়নের ইউসুবপুর এলাকায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেয়া হয়েছে বলে তারা জানান। জানা গেছে, উপজেলার মাঠজুড়ে বোরো ধান পেকেছে। শ্রমিক সংকটের কারণে কৃষকরা তাদের সেই ধান তুলতে পারছিলেন না। খবর পেয়ে ইউসুবপুর গ্রামের কৃষক মিন্টু মিয়ার এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

নেতাকর্মীরা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। উপজেলার যে সব এলাকায় পাকা ধান রয়েছে এবং যারা শ্রমিক পাচ্ছেন না আমরা চেষ্টা করছি সেই সব কৃষকদের পাশে থাকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশে উপজেলার কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।’ তিনি জানান, নন্দীগ্রাম উপজেলার এক কৃষকের এক বিঘা জমির ধান কেটে তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। কৃষক মিন্টু মিয়া বলেন, করোনাভাইরাসের কারণে ধান কাটার জন্য কোনো শ্রমিক পাচ্ছিলাম না। এনিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। এই ছাত্রলীগের ভাইয়েরা কষ্ট করে আমার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আল নোমান নাদিম বলেন, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় আমরা করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেয়ার কাজ করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023