শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়িও জেলার আদমদীঘি উপজেলায়। ওই উপজেলাধীন সান্তাহার পৌরসভার বাসিন্দা ২৮ বয়সী ওই ব্যক্তি পেশায় ট্রাক চালক।

 

এর আগে আদমদীঘি উপজেলারই নশরৎপুর ইউনিয়নের শাওইল গ্রামের বাসিন্দা এক পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হন। ঢাকায় কর্মরত ওই পুলিশ কনস্টেলের নমুনা পরীক্ষার পর গত ১৬ এপ্রিল রাতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাকে করোনা পজিটিভ বলে ঘোষণা দেওয়া হয়। এর পর পরই প্রশাসনের পক্ষ থেকে পুরো আদমদীঘি উপজেলাকে লকডাউন করা হয়। বর্তমানে ওই পুলিশ কনস্টেবল তার স্ত্রীসহ করোনা আইসোলেশন ইউনিট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ্ দেওয়ান মঙ্গলবার সকালে জানান, সান্তাহার পৌরসভার সাহেব পাড়ার বাসিন্দা পেশায় ট্রাক চালক ওই ব্যক্তি নারায়ণগঞ্জে বসবাস করেন। গত ১৪ এপ্রিল রাতে তিনি বাড়ি ফেরেন। গায়ে জ্বর ও কাশি থাকায় ১৫ এপ্রিল তিনি সকালে হাসপাতালে আসেন। তখন তাকে কিছু চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

 

ডা. শহীদুল্লাহ্ দেওয়ান বলেন, ‘করোনা উপসর্গ থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী তিনদিনের মাথায় অর্থাৎ ১৮ এপ্রিল আমরা ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দিই। সেখান থেকে আজ (মঙ্গলবার) রিপোর্ট আসে যে ওই ব্যক্তি করোনা পজিটিভ। এখন আমরা তাকে এবং তার স্ত্রীসহ বাড়িতে অবস্থানরত পরিবারের অন্য স্বজনদেরকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মমদ আলী হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

 

 

সান্তাহার পৌরসভা লকডাউন ঘোষণা করা হবে কি’না এ সম্পর্কে তিনি বলেন, ‘এর আগে গত ১৬ এপ্রিল রাতে যখন আদমদীঘির শাওইলের বাসিন্দা পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হন তখনই পুরো উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সান্তাহার পৌরসভা তো আদমদীঘি উপজেলার মধ্যেই। তাই নতুন করে লকডাউন ঘোষণার দরকার নেই। সেটা তো ঘোষণা হয়েই আছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023