শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

চাল চোরদের ক্ষমা নেই: কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে চাল চোরদের ক্ষমা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা জানান।

কাদের বলেন, ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না। দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

 

ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই।

 

তিনি বলেন, বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট, তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিণতি।

 

করোনার এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023