শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে বোরো ধান নিয়ে দিশেহারা কৃষক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে বোরো ধান নিয়ে দিশেহারা কৃষক। ক্ষেতে পাকছে সোনালী ফসল বোরো ধান । তাই ফসল ঘরে তোলার অপেক্ষার প্রহর গুণছে উপজেলার কৃষকরা। জানা গেছে, উপজেলায় ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। এই উপজেলায় আগাম জাতের ধান পাকতে শুরু করেছে। এ কারণে দুশ্চিন্তায় ঘুম নেই উপজেলার কৃষকদের। ঘুম কেড়ে নিয়েছে করোনাভাইরাস। অঘোষিত লকডাউন যত দীর্ঘায়িত হচ্ছে, ততই কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।

 

ধান কাটামাড়াই করে ঘরে তোলার শ্রমিক পাবে কোথায় এ নিয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। কৃষকরা জানিয়েছে, কয়েকদিন পরই ধান কাটামাড়াই শুরু হবে। ফসল ভালো হওয়াতে কৃষকরা অনেকটা খুশি থাকলেও কাটামাড়াই নিয়ে চিন্তিত রয়েছে। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষক-শ্রমিকসহ সবাই ঘরমুখো হয়ে আছে। ফসল ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দেয়ার আশঙ্কা করছে কৃষকরা। পাশাপাশি আবহাওয়ার বিরুপ প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। উপজেলার বামন গ্রামের কৃষক তীর্থ সলিল রুদ্র বলেছে, এ বছর ৪০ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। মনটা খুব ফুরফুরে ছিল। ফলনও অনেক ভালো হয়েছে। এরই মধ্যে করোনার হানা দিয়েছে। এক সপ্তাহ পরই ধান কাটামাড়াইয়ের কাজ শুরু হবে।

 

কিন্তু ধান কাটার শ্রমিক পাবো কোথায় ? নীলফামারী জেলায় শ্রমিক আছে। তারা এবার আসতে চাইছে না। ধান ঘরে তুলবো কিভাবে ? এসব চিন্তায় রাতে ঘুম হচ্ছে না। জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু জানান, ভর্তুকি মূল্যে ধান কাটার (কম্বাইন্ড হারভেস্টার) যন্ত্র কৃষকদের দেয়া হচ্ছে। এতে করে কিছু শ্রমিক সংকট নিরসন হবে। এছাড়া শ্রমিক যেন আসা যাওয়া করতে পারে এ নির্দেশনা অল্প দিনের মধ্যেই পাওয়া যাবে। শ্রমিক সংকট নিয়ে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023