শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

৭ লাখ ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রটি করোনার কাছে এখন সবচেয়ে বেশি নাজেহালের শিকার। সেখানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই অন্য রাষ্ট্রগুলো।

 

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ (শনিবার সকাল সোয়া ৮টা) তথ্যানুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৪০৫ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৪৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৯৭ জন। মারা গেছে ৮ হাজার ৬৭২ জন।

 

 

তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৭ লাখ ১০ হাজার ২১ জন। মারা গেছে ৩৭ হাজারের বেশি-৩৭ হাজার ১৫৮ জন।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ হাজারের বেশি। আর মারা গেছে আড়াই হাজার। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬০ হাজার ৫১০ জন।

 

আক্রান্তে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই অন্য দেশগুলো। যেমন, স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ৮৩৯, ইতালিতে ১ লাখ ৭২ হাজার ৪৩৪, ফ্রান্সে ১ লাখ ৪৭ হাজার ৯৬৯, জার্মানিতে ১ লাখ ৪১ হাজার ৩৯৭, যুক্তরাজ্যে ১ লাখ ৮ হাজার ৬৯২ এবং করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭১৯।

 

দেশগুলোতে মৃতের সংখ্যা যথাক্রমে ২০ হাজার ২ জন (স্পেন), ২২ হাজার ৭৪৫ (ইতালি), ১৮ হাজার ৬৮১ (ফ্রান্স), ৪ হাজার ৩৫২ (জার্মানি), ১৪ হাজার ৫৭৬ (যুক্তরাজ্য) এবং ৪ হাজার ৬৩২ (চীন)।

 

তবে করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এ পর্যন্ত মোট ২ লাখ ৩৩ হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৭ হাজার ১৩১ জন। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ এবং মৃতের প্রায় অর্ধেকই নিউইয়র্কে।

 

গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৫৩ জন। আর মারা গেছে এক হাজারের বেশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023