স্টাফ রিপোর্টার,বগুড়া
করোনা ভাইরাস প্রতিরোধে ৩য় দফায় আরো ৩ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ কার্যক্রম শুরু করেছেন বগুড়া জেলা ছাত্রলীগ নেতা তৌহিদ আহমেদ। হতদরিদ্র ও শ্রমজীবী মানুষদের সহযোগিতা করার লক্ষ্যে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশক্রমে তিনি এই উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে শ্রমজীবী মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
এই কার্যক্রমে সরকারি আযিযুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বগুড়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি আসলাম হোসেন সার্বিকভাবে সহযোগিতা করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সুজন আকন্দ,আব্দুল বারী,শাফিউল ইসলাম রানা,সোহান প্রমুখ।