শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনা ভাইরাস পথে বসাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে থেমে গেছে পৃথিবী। স্তব্ধ অর্থনীতির চাকা। হুমকির মুখে ক্রীড়া অর্থনীতি। ইতোমধ্যে লাভ-ক্ষতির হিসেব কষতে শুরু করেছে ক্রীড়া সংশ্লিষ্টরা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, করোনা ভাইরাসের প্রভাবে খেলা বন্ধ থাকায় বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।

 

দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে বড় অঙ্কের আয় করে থাকে আয়োজক দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু চলতি বছর আর মাঠে নাও গড়াতে পারে দ্বিপাক্ষিক সিরিজগুলো। আইসিসির ইভেন্ট নিয়েও রয়েছে শঙ্কা। কয়েকমাস আগে টেন স্পোর্টসের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের।

চলতি বছরের শেষে ঘরের মাঠে ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। সেটা মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার ও স্পন্সরশিপ চুক্তি শেষ হচ্ছে চলতি মাসে। সম্প্রচার চুক্তি নবায়ন করার প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছিল বিসিবি। কিন্তু করোনা ভাইরাসের কারণে আদৌ সম্প্রচার চুক্তি নবায়ন হবে কি না সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

 

বিসিবি অবশ্য কিছুটা ভালো অবস্থানে রয়েছে। এছাড়া ভারত ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অবস্থাও ভালো থাকবে চলতি বছর আর ক্রিকেট মাঠে না গড়ালে।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান সুপার লীগ (পিএসএল) শেষ করতে না পারায় বড় অঙ্কের ক্ষতি হয়েছে তাদের। শ্রীলঙ্কা এখনো সম্প্রচারস্বত্ব বিক্রি করতে পারেনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এ বছর মাঠে গড়ানোর সম্ভাবনা কম।

 

এ নিয়ে ক্রিকেটের বাণিজ্য নিয়ে গবেষণা করে এমন একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত ও ইংল্যান্ড ছাড়া বিশ্বের বাকি ক্রিকেট বোর্ডগুলো। তাদের অবস্থাটা দাঁড়াবে, দিনে এনে দিনে খাওয়ার মতো। প্রতিটি ক্রিকেট বোর্ডের কেন্দ্রিয় চুক্তিতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটাররা রয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ না হলে তাদের বেতন আসবে কোথা থেকে? যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয় তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023