শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় করোনা নিষেধাজ্ঞার মধ্যে বিয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনাভাইরাস সংক্রমণ রোধে নিষেধাজ্ঞার মধ্যে প্রেমিক-প্রেমিকার বিয়ে  হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টায় বগুড়া সদর থানা সংলগ্ন আকবরিয়া হোটেলের পেছনে এই বিয়ে সম্পন্ন হয়।

 

জানা গেছে, বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার এক মেয়ের সঙ্গে শহরের নাটাইপাড়া এলাকার এক যুবকের ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চাকরির সুবাদে তারা দুজনই ঢাকায় থাকতো। তারা ঢাকার শেওড়াপাড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে একসাথে বসবাস করতো। করোনাভাইরাস সংক্রমণ রোধে ছুটি ঘোষণা হলে সেখান থেকে তারা বগুড়ায়  আসে। এরপর ওই যুবক তার প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

তাই ফোনে যোগাযোগ করতে না পেরে গতকাল বুধবার সকালে মেয়েটি তার প্রেমিকের বাসায় গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এ খবর পেয়ে পুলিশ প্রেমিক-প্রেমিকা দুজনকেই সদর থানায় নিয়ে আসে। রাতে একপর্যায় মেয়েপক্ষ মামলা করতে চাইলে ছেলেপক্ষ বিয়েতে রাজি হয়।

 

এরপর উভয় পক্ষের অভিভাবকরা ছেলে এবং মেয়েকে নিজ নিজ জিম্মায় নিয়ে থানা থেকে চলে যায় । রাত সাড়ে ১১টার দিকে সদর থানা সংলগ্ন আকবরিয়া হোটেলের পেছনে কাজী ও  মাওলানা ডেকে এনে দুই লাখ টাকা মোহরানা নির্ধারণ করে বিবাহ পর্ব সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে বর কনের নিকটজনরা অংশ নেন।

 

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান  জানান , ছেলে ও মেয়ে পক্ষের মধ্যে  বিয়েতে সমঝোতা হওয়ার পর নিজ নিজ জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। রাতের কোন এক সময়ে বিয়ে হয়েছে। তারা দুই বছর ধরে স্বামী-স্ত্রী হিসাবে ঢাকায় বসবাস করতো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023