শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা ভাইরাস ঠেকাতে সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সংস্থাটি।

 

বুধবার ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসাদুর রহমান বলেন, করোনার সংক্রমণরোধে মানুষ যাতে অহেতুক ঘরের বাইরে না আসেন, এজন্য মঙ্গলবার ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আদালত পরিচালনা করেন। এছাড়া প্রায় ৫০ ব্যক্তিকে সাজা দেওয়া হয়।

 

ডিএমপি থেকে জানানো হয়, রমনা থানা এলাকায় ৮ জনকে ২ হাজার ৫০০ টাকা, শাহবাগ থানায় একজনকে ৫০০ টাকা, কলাবাগান থানায় এক দোকান মালিককে ১ হাজার ৮০০ টাকা এবং ধানমন্ডি থানার ৪ জনকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মতিঝিল বিভাগের রামপুরা থানা এলাকার ৭ জনকে ১ হাজার ৬৫০ টাকা এবং মুগদা থানা এলাকার এক সিএনজি চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া ওয়ারী বিভাগের ওয়ারী থানা এলাকার ৫ জনকে ১ হাজার ৬০০ টাকা ও যাত্রাবাড়ী থানা এলাকার ৪ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। লালবাগ বিভাগের চকবাজার থানার ৫ জনকে ২ হাজার ৫০০ টাকা এবং বংশাল থানা এলাকার ২ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

 

পাশাপাশি উত্তরা বিভাগের বিমানবন্দর থানা এলাকার ১৫টি প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল চালককে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023