কাহালু উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আ’লীগ নেতা রানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

কাহালু (বগুড়া) প্রতিনিধি
করোনাভাইরাসের প্রকোপে প্রায় সব মানুষ গৃহবন্দি। দেশজুড়ে অঘোষিত লকডাউনের পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্নবিত্তরা। তিন বেলা খাবার জুটাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাদের। এমন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি। নিজ উদ্যোগে কাহালু-নন্দীগ্রাম উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। আনোয়ার হোসেন রানা এলএলবি অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেন। আনোয়ার হোসেন রানা এলএলবি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে। তাই অসহায় ও হতদরিদ্র মানুষজন খাদ্য সংকটে দিন কাটাচ্ছে । তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন সততাই শক্তি, মানবতাই মুক্তি। তাই জাতির এমন ক্রান্তিলগ্নে মানবতার উপস্থিতি সকল নেতা কর্মীদের মাঝে থাকা উচিত বলে মনে করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023