শিরোনাম :

২৫ মার্চ নয়, ২৬ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব শপিং মল বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। সরকারি এ সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে বিপণিবিতান বা শপিং মলও বন্ধ থাকবে।

 

এর আগে ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৭ দিনের জন্য শপিং মল বন্ধের সিদ্ধান্তের কথা গত রোববার (২২ মার্চ) জানিয়েছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে এটি পরিবর্তন করা হয়েছে। শপিং মলও ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

 

তিনি জানান, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৭ দিন শপিং মল বন্ধ রাখার ঘোষণা করেছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। তাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলবো। অর্থাৎ ২৫ নয় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত শপিং মল বন্ধ থাকবে। তবে যেসব এলাকায় ২৫ তারিখ বুধবার সপ্তাহিক বন্ধ রাখার নিয়ম রয়েছে তাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

যদিও এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, যেমন মুদি দোকান, ওষুধের দোকান, খাবারের দোকান খোলা থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023