শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

লকডাউনের বিষয়ে প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন : কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংক্রমণ রোধে লকডাউনের বিষয়ে মাথা গরম করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে সিদ্ধান্ত নেওয়া হবে তা প্রধানমন্ত্রীই নেবেন।’

 

সেতুমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ বিষয়ে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।’

 

বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের জনস্বাস্থ্য তথা দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও জীবনের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর বলেও জানান দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংকট মোকাবিলার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে নিবিড়ভাবে কাজ করে চলেছেন। দেশবাসীর সম্মিলিত সচেতনতা, সতর্কতা ও স্বাস্থ্যবিধি পালনই পারে ভয়াবহ এই সংকট থেকে আমাদের রক্ষা করতে।’

 

এ সময় বাংলাদেশ তথা বিশ্ববাসীর এই ক্রান্তিলগ্নে সকলকে ধৈর্য, সতর্কতা, দায়িত্বশীলতা, মানবিকতা ও দেশপ্রেমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান ওবায়দুল কাদের। একইসঙ্গে দোষারোপ ও গুজব না ছড়িয়ে করোনা মোকাবিলায় সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

সেতুমন্ত্রী বলেন, ‘তথ্য গোপনের কিছু নেই, বাস্তবতা অস্বীকার করারও উপায় নেই। জনসমাগম না হয় এমনভাবে প্রচারণা চালাতে হবে করোনার বিরুদ্ধে।’

 

খাদ্য সংকট সৃষ্টি ও গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। দেশে কোনো খাদ্য ঘাটতি নেই জানিয়ে মন্ত্রী বলেন, মজুতকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিতে হবে। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023