শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

করোনা: ১৪৮ কোটি ডলারের অর্ডার বাতিল পোশাক শিল্পে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা: মহামারি আকারে ছড়াতে থাকা নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ছাড়িয়ে গেছে। বাংলাদেশেও  প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ সংক্রমণের প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাকখাতেও। বাতিল হচ্ছে একের পর এক অর্ডার।

 

তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসের প্রভাবে ভয়াবহ অবস্থা দেশের পোশাকখাতে। বিভিন্ন দেশ থেকে ক্রেতারা তাদের ক্রয়াদেশ (অর্ডার) আপাতত বাতিল করছেন। মোট এক হাজার ৮৯টি কারখানায় এক দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার (সাড়ে ১২ হাজার কোটি টাকা) বাতিল হয়েছে। বড় ধরনের সংকট তৈরি হয়েছে এ খাতে।

 

রোববারে (২২ মার্চ) দিনগত রাতে গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, ভয়াবহ অবস্থা চলছে আমাদের তৈরি পোশাক খাতে। বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সমস্ত ক্রেতারা তাদের সমস্ত ক্রয়াদেশ (অর্ডার) আপাতত বাতিল করছেন। তারা বলেছেন স্থগিত, তবে আমাদের জন্য স্থগিত ও বাতিল একই জিনিস। এ পরিস্থিতি উদ্বেগের।

 

বার্তায় ড. রুবানা বলেন, আমাদের ক্ষতির পরিমাণ হিসাব করতে একটি ওয়েবপোর্টাল করেছি। সেখানে চার হাজার কারখানার মধ্য থেকে এক হাজার ৮৯টি কারখানাকে ক্ষতিগ্রস্ত হিসেবে এন্ট্রি করেছি। যেখানে ৮৭ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬২২টি অর্ডার বাতিল হয়েছে। যার আর্থিক পরিমাণ এক দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। এসব কারখানার মোট শ্রমিকের সংখ্যা ১২ লাখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023