শিরোনাম :

করোনা মোকাবিলায়
স্বপ্নার নেতৃত্বে তৈরি হচ্ছে ৪ লাখ সুরক্ষা পোশাক
রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশের চিকিৎসকদের জন্য নেই পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)। চিকিৎসকরাও সরকারের কাছে পর্যাপ্ত পিপিই সরবরাহের দাবি জানিয়ে আসছেন। এই দুশ্চিন্তার মধ্যেই স্বপ্নার ভৌমিকের নেতৃত্বে তৈরি হচ্ছে ৪ লাখ সুরক্ষা পোশাক।

 

 

করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের জন্য সুরক্ষা পোশাক তৈরি করছেন বুয়েটের একদল অ্যালামনাই সদস্য। এতে নেতৃত্ব দিচ্ছেন মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস)-এর কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক। শনিবার (২১ মার্চ) রাতে নিজের ফেইসবুকে তিনি লেখেন, ‘বুয়েটের একদল অ্যালামনাই আর আমার দল মিলে তৈরি করছি পিপিই, সহযোগিতা করছে এফসিআই’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা এ পোশাক তৈরির উদ্যোগ নিয়েছেন। দেশের কঠিন এ পরিস্থিতিতে এ সব পোশাক চিকিৎসকদের দেয়া হবে বিনামূল্যে।

 

ফেইসবুকে শামস রশীদ জয় লেখেন, ‘ স্বপ্নার উদ্যোগে আজ করোনা মোকাবেলায় ডাক্তার ও নার্স, রোগী, অন্যান্য জরুরী সেবার সদস্যদের জন্য চার লাখ পিপিই (পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) তৈরির কাজ শুরু করেছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সার। সারা দিন চলেছে ফ্যাব্রিকের সন্ধান, বুয়েট এলামনি সহায়তায় হয়েছে নকশা। সন্ধ্যাতেই পাওয়া গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন। পিপিইগুলো বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাউড অফ ইউ, বোনটা আমার।

 

এগুলো বানানো হচ্ছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের সঙ্গে নিয়মিত কাজ করা গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে। ১০-১২ দিনের মধ্যেই চার লাখ তৈরি হয়ে যাবে বলে প্রত্যাশা মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023