শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

স্থলবন্দর দিয়ে বিদেশি প্রবেশ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখা সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও নির্দেশনা হাতে পায়নি।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এজন্য বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার (২২ মার্চ) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের চালু সব স্থলবন্দর দিয়ে বিদেশি  নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

 

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। একই বিষয়ে জানতে চাইলে স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের সদস্য ড. আলমগীর হোসেন বিষয়টি তারা এখনও অবহিত নন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023