শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সিলেটে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীর (৬১) মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ওই নারীর বাসা সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় বলে জানা গেছে। তবে তার মৃত্যু করোনা ভাইরাসের কারণে হয়েছে কি না তা সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক দেব পদ রায় নিশ্চিত নন।

 

তিনি সকালে ইত্তেফাককে জানান, আইইডিসিআরের একটি টিম স্যাম্পল নিতে সিলেট আসছে। এখন আমরা বিভাগীয় কমিশনার ও মেয়রসহ শামসুদ্দীন হাসপাতালে সভায় বসেছি। আমাদের পরবর্তী করণীয় কি তা সিদ্ধান্ত নিতে।

 

গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন ওই নারী। এরপর শুক্রবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তিনি। আজ রবিবার আইইডিসিআর থেকে লোকজন এসে তার রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের কথা ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023