শিরোনাম :
বগুড়ায় বাস দুর্ঘটনায় জামায়াতের শোক কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’ বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল নন্দীগ্রামের স্কুলছাত্রের বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত :আহত ১৪ শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত

সেপ্টেম্বরে বেজেলবিহীন স্মার্টফোন আনবে টেকনো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২৬

স্মার্টফোনের আকার না বাড়িয়েই আকর্ষণীয় বড় পর্দা ব্যবহারের সুযোগ দিতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন স্মার্টফোন নির্মাতারা। এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের বেজেলবিহীন (পর্দার চারপাশের চারকোনা বর্ডার বা ফ্রেম) কনসেপ্ট ফোন তৈরি করেছে টেকনো। সেপ্টেম্বরে জার্মানির বার্লিনে হতে যাওয়া ‘আইএফএ’ প্রদর্শনীতে নিজেদের তৈরি বেজেলবিহীন কনসেপ্ট ফোনটি প্রদর্শন করতে পারে প্রতিষ্ঠানটি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেজেলবিহীন কনসেপ্ট ফোনটির পর্দার চারপাশে কোনো ফ্রেম নেই। আর তাই ফোনের আকার ঠিক রেখে নকশা পরিবর্তনের পাশাপাশি উন্নত যন্ত্রাংশ, প্রযুক্তি ও নতুন স্ক্রিন–প্যাকেজিং কৌশল ব্যবহার করা হয়েছে। এর ফলে ফোনটিতে অন্য ফোনের তুলনায় ভালোভাবে ভিডিও দেখা, গেম খেলার পাশাপাশি অনলাইনে তথ্য ও ছবি দেখা যাবে।

টেকনো জানিয়েছে, পরবর্তী প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উদ্ভাবনের মাধ্যমে ফোনের নকশা ও প্রযুক্তি উন্নয়নে নতুন সম্ভাবনা খুঁজে দেখছে টেকনো। এর পাশাপাশি বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য নতুন ও উন্নত প্রযুক্তি নিয়ে আসতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023