শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

আইইডিসিআরের নিয়মিত প্রেস ব্রিফিং আজ হচ্ছে না

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিং আজ রোববার (২২ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে না। সাংবাদিকদের সরাসরি উপস্থিতিতে ব্রিফিং না করে বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিংয়ের জন্য কাজ চলার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, আজ তাদের নিয়মিত প্রেস ব্রিফিং হবে না। বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের যুক্ত করে আগামীকাল থেকে নিয়মিত ব্রিফিং করা হবে।

 

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলেন করোনাভাইরাস প্রতিরোধে তারা জনগণকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে অবস্থান করতে বললেও মন্ত্রীর পিছনে ৩৭ জন কেন দাঁড়িয়ে আছেন? এছাড়া অনেক সাংবাদিকের উপস্থিতিতে প্রেস ব্রিফিং কতটুকু যুক্তিযুক্ত এ নিয়ে গত কয়েকদিন ধরে সমালোচনা হচ্ছে। এ কারণেই স্বাস্থ্য মন্ত্রণালয় আর প্রকাশ্যে প্রেস ব্রিফিং না করার সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023