শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

গাইবান্ধায় কয়েলের আগুনে ৫ কৃষকের সর্বস্ব পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুরে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য লগোনো কয়েলের আগুনে ৫ কৃষক পরিবারের অন্তত ১৪টি ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে ঘরের বিভিন্ন মালামাল, আসবাবপত্র, ধান-চাল ও হাঁস-মুরগিসহ একটি গরু পুড়ে গেছে।

 

 

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের খুনিয়ারপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। এতে সবমিলে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। স্থানীয়রা জানায়, ছোলায়মানের ছেলে সাইদুল সন্ধ্যার পর গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে দেন। রাত ১১টার দিকে হঠাৎ করে গোয়াল ঘরের চালে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অন্তত ১৪টি বসতঘর পুড়ে যায়।

 

আগুনে প্রায় ৪০ হাজার টাকার মূল্যের একটি গরুসহ প্রত্যেকের ঘরের ধান, চাল, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে সবমিলে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।

 

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গোয়াল ঘরে জ্বালানো কয়েলে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শেষ মুহূর্তে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে ১৪টি টিনের কাঁচা ঘর, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023