শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে ক্যাসিনোর সরঞ্জামসহ ৫ জুয়ারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে এক মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়ে সরঞ্জামসহ পাঁচ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চাকলমা গ্রামে শহীদ আকরাম হোসেন ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন-চাকলমা গ্রামের শাজাহান আলীর ছেলে এনামুল হক সুইট (৪৮), একই গ্রামের বাবলু সরদারের ছেলে মানিক সরকার (২১), মৃত বাবলু ফকিরের ছেলে নয়ন ফকির (৩৪), মৃত বিরু চন্দ্রের ছেলে রিপন কুমার (৩০) ও মৃত জয়নাল উদ্দিনের ছেলে বিউট হোসেন (৪০)।

 

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির জানান, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজারে শহীদ আকরাম হোসেন ক্লাবে একদল জুয়ারি মিনি ক্যাসিনো বসিয়ে জুয় চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জামসহ পাঁচ জুয়ারিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023