শিরোনাম :

সেব্রিনা ফ্লোরাসহ ৩ জনকে আইনি নোটিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ তিন জনকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। বুধবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এ নোটিশ পাঠান।

 

জানা যায়, হোম কোয়ারেন্টাইন সংশ্লিষ্ট বাড়িগুলোর সামনে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলানোর পদক্ষেপ গ্রহণের জন্য এ নোটিশ পাঠানো হয়। সেব্রিনা ফ্লোরাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব মো. আসাদুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামানকে এ নোটিশ পাঠানো হয়।

 

উল্লেখ্য, চীনের উহান থেকে বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সারাবিশ্বে ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২২৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023