শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

পবিত্র মক্কা-মদীনা বাদে সৌদির সব মসজিদ বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া দেশের বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অব স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

এই নিষেধাজ্ঞায় মসজিদগুলোতে দৈনিক জামাতসহ সাপ্তাহিক জুমার নামাজও স্থগিত থাকবে। সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। তবে মসজিদ পুরোপুরি বন্ধ করা হয়নি। সেখানে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার পরামর্শ দেয়া হয়েছে।

 

সৌদি প্রেস এজেন্সি কাউন্সিলের বরাত দিয়ে সৌদি গ্যাজেট জানিয়েছে, করোনাভাইরাস বিস্তার রোধে এই সিদ্ধান্ত প্রতিরোধমূলক ও সতর্কতামূলক পদক্ষেপের একটি অংশ। এদিকে সৌদি বানিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে পর্যাপ্ত পরিমানে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যাদি মজুদ রয়েছে। এ বিষয়ে ভ্রাম্যমাণ পরিদর্শকরা নিয়মিত বিভিন্ন মজুদাগার পরিদর্শন করছেন। কোনও ব্যবসা প্রতিষ্ঠান দ্রব্যের দাম বৃদ্ধি করলে অনলাইনে অভিযোগ দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনও রকমের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023