শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

মুজিববর্ষ
কবিতা পড়বেন শেখ হাসিনা, গাইবেন শেখ রেহানা
রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘মুজিববর্ষে’র। স্বাধীনতার মহানায়ক ও বাংলাদেশের স্থপতি শেখ মুজিবকে স্মরণ এবং তার অবদান তুলে ধরতে ‘মুজিববর্ষে’ বছরজুড়ে অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি।

 

 

তবে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে জনসমাগম না ঘটিয়ে মঙ্গলবার সীমিত আয়োজনের অনুষ্ঠানে বাবাকে নিয়ে শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করবেন বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; শেখ রেহানা কণ্ঠ দেবেন মুজিববর্ষের ‘থিম সং’ এ।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী সোমবার এক সংবাদ সম্মেলনে পরিবর্তিত কর্মসূচি তুলে ধরেন।

 

জাতির পিতার জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল; মুজিববর্ষ ঘোষণা করে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত নানা আয়োজনের সূচিও ঠিক হয়েছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বৈশ্বিক মহামারী রূপ নেওয়ায় জনগণের স্বাস্থ্যঝুঁকি এড়াতে আয়োজন সীমিত করার নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

 

এখন আতশবাজি, আলোকসজ্জা আর আলোচনার মধ্য দিয়ে মুজিববর্ষের উদ্বোধন হবে, জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মক্ষণের সঙ্গে মিল রেখে রাত ৮টায় এ অনুষ্ঠানের শুরু হবে। সেই অনুষ্ঠান দেখা যাবে টেলিভিশনে।

 

কামাল নাসের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে ‘মুক্তির মহানায়ক’ শিরোনামে এ অনুষ্ঠানের উদ্বোধন হবে। এরপর রেকর্ড করা সব অনুষ্ঠান সম্প্রচারিত হবে টেলিভিশনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023