শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামীকাল ১৭ মার্চ (মঙ্গলবার) দেশে সাধারণ ছুটি থাকবে। প্রতিবছর ১৭ মার্চকে জাতীয়ভাবে শিশু দিবস হিসেবে পালন করা হয়। ২০২০ সালের ছুটির তালিকা অনুযায়ী ১৭ মার্চসহ ১৪ দিন দেশে সাধারণ ছুটি থাকবে। এদিন সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও মুজিববর্ষ উপলক্ষে স্কুল-কলেজের ক্লাসরুমে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

 

জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ থেকে আগামী এক বছর পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

 

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানও হবে ১৭ মার্চ। দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে বড় পরিসরে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় তা হচ্ছে না। ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। বড় পরিসরে জনসমাগম করা হবে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023