শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ভয়াবহ দরপতন, শেয়ারবাজারে লেনদেন বন্ধের দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ভয়াবহ দরপতনের মুখে পড়ায় দেশের শেয়ারবাজারে কমপক্ষে দুই সপ্তাহ লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। এ দাবি জানাতে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রওনা দিয়েছেন।

 

সাত সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্ব দেয়া বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘শেয়ারবাজারে ভয়াবহ দরপতন চলছে। এই পতনের কবলে পড়ে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে নিঃস্ব হচ্ছেন। আমাদের দাবি, এ মুহূর্তে কমপক্ষে দুই সপ্তাহ শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখতে হবে।’ তিনি আরও বলেন, পতনের কারণে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে সাময়িক লেনদেন বন্ধ করা হয়েছে।

 

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান  বলেন, ‘বিনিয়োগকারীদের প্রতিনিধি দল তাদের প্রস্তাব আমাদের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে তুলে ধরবেন। এমডি প্রয়োজন হলে তাদের এ প্রস্তাব পর্ষদে তুলে ধরবেন। তারপর পরিস্থিতি পর্যালোচনা করে আমরা ব্যবস্থা নেব। তাছাড়া এমডি চাইলে নিজস্ব ক্ষমতা বলেও কিছু সিদ্ধান্ত নিতে পারেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023