শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বাস-ট্রাক মুখোমুখি, নারী-শিশুসহ প্রাণ গেলো ৫ জনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নারী শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী রাজিব পরিবহনের বাসটি খুলনা থেকে বরিশাল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লাফিজা খাতুন নামে ৫ বছরের এক শিশুর নাম জানা গেছে। সে মাদারীপুর এলাকার লিয়াকত আলীর মেয়ে।

 

ফকিরহাট থানার ওসি আনম খায়রুন আনাম ঘটনাস্থল থেকে জানান, বিকালের দিকে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রাজিব পরিবহন মূলঘরের কাকডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এ সময়ে বাসে থাকা এক নারী ও শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। অপর দুজনকে হাসপাতালে নেয়া হলে মারা যায়। আহত হয় ওই পরিবহনের আরও ১৫ যাত্রী। তাদেরকে ফকিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ওসি আরও জানান, নিহত অন্যদের নাম পরিচয় এই মুহূর্তে জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার বিগ্রেডের একটি ইউনিট পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার পরপরই খুলনা–মাওয়া মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023