শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রূপনগর বস্তিতে পুড়েছে প্রায় ২০০ ঘর, আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার বস্তির আগুন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় নিহত বা আহত হওয়ার কোনো সংবাদ পায়নি পুলিশ।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমা আকতার  জানান, সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ  বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে ঘণ্টা দুয়েকের মধ্যে আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে।

 

তিনি আরও বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন। আর যারা ছিলেন তারা রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন আগুনের সংবাদ পাওয়ার পর থেকে। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

 

সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে।  খবর পেয়ে প্রথমে ১১ ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬, ২২ ও ২৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023