শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

অ্যাপে ৬৪ উপজেলায় বোরো ধান, ১৬টিতে চাল কিনবে সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী বোরো মৌসুমে অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ৬৪ জেলার একটি করে উপজেলায় ধান ও ১৬ উপজেলায় মিলারদের কাছ থেকে চাল কিনবে সরকার। আমনে অ্যাপের মাধ্যমে ১৬ উপজেলার ধান কেনায় সফলতা আসায় আগামী বোরো মৌসুম থেকে এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

 

বুধবার সচিবালয়ে আমন সংগ্রহ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। আমনে অ্যাপের মাধ্যমে সাভার, গাজীপুর সদর, ময়মনসিংহ সদর, জামালপুর সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, কুমিল্লা সদর দক্ষিণ, বরিশাল সদর, ভোলা সদর, নওগাঁ সদর, বগুড়া সদর, রংপুর সদর, দিনাজপুর সদর, ঝিনাইদাহ সদর, যশোর সদর, হবিগঞ্জ সদর ও মৌলভীবাজার সদর উপজেলায় কৃষকের কাছ থেকে ধান কেনা হয়।

 

খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা যাতে না আসতে পারে, সেজন্য লটারির ব্যবস্থা চালু করা হয়েছে। এটাকে আরও গ্রহণযোগ্য করার জন্য ১৬টি উপজেলায় (১৬ জেলার) অ্যাপের মাধ্যমে ধান ক্রয় করেছি। আমরা এটাতে সাকসেসফুল হয়েছি। আমরা আশা করছি, সামনের বোরোতে বাকি (৪৮ জেলার) ৪৮টি উপজেলাকে অ্যাপের আওতায় নিয়ে আসব পাইলট আকারে। যাতে পরবর্তী সময়ে সবগুলোতে পাইলট আকারে নিয়ে আসতে পারি।’

 

পরে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, বোরোতে ধান কেনার জন্য ৬৪ জেলায় একটি করে উপজেলায় পাইলট করা হবে। আর ১৬টি জেলায় সংগ্রহের ক্ষেত্রে পুরোপুরি অ্যাপ চালু করতে সমস্যা হবে এ জন্য যে, কম্পিউটার কাউন্সিল এই সফটওয়্যারটা তৈরি করেছে। তারা বলেছে, একসঙ্গে প্রচুর সংখ্যক কৃষক হিট করলে বা রেজিস্ট্রশন করলে এটি হ্যাং হয়ে যাবে। এ জন্য আমরা ক্যাপাসিসি বাড়িয়ে আস্তে আস্তে এগোচ্ছি।’

 

‘আমনে যে ১৬ উপজেলায় অ্যাপে ধান কেনা হয়েছে, বোরোতে সেখানে মিলারদের কাছ থেকে চাল কেনা হবে। এটা হলো আমাদের পরিকল্পনা।’ আমনে পরীক্ষামূলকভাবে ১৬ উপজেলায় অ্যাপের মাধ্যমে ৩০ হাজার ১৭০ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল জানিয়ে সচিব বলেন, ‘সেখানে ২৯ হাজার ৭০১ টন ধান কেনা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023