শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

করোনা আক্রান্ত ৩ জনের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে যে তিন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানা।

 

তিনি বলেন, ওই তিনজন রাজধানীর একটি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। এছাড়া আরও আটজন ‘আইসোলেশনে’ আছেন। এরআগে রোববার বিকেলে দেশে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ওই তিনজনের মধ্যে দুই জন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছে থেকে বাকী একজন করোনায় আক্রান্ত হন।

 

আইইডিসিআর পরিচালক বলেন, ইতালি থেকে আসা প্রবাসী বাঙালিদের কাছাকাছি এসেছেন-এমন চারজনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এ ছাড়া বিদেশ থেকে আসা আরও বেশ কয়েকজনকে বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে।

 

মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় সাতজনের নাক-মুখের লালা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023