শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বই কিনতে ভ্যাট লাগবে না

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সব ধরনের বই বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড় দিয়েছে সরকার। অর্থাৎ ক্রেতা বই কিনলে ভ্যাট বাবদ বাড়তি অর্থ পরিশোধ করতে হবে না। মঙ্গলবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

আদেশে বলা হয়েছে, বই শিক্ষা ব্যবস্থার একটি মৌলিক উপকরণ এবং শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর প্রথম তফসিলের দ্বিতীয় খণ্ডের অনুচ্ছেদ-৩ এর উপ-অনুচ্ছেদ (খ) এ সংস্কৃতি সংশ্লিষ্ট সেবা হিসেবে পুস্তককে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

 

এছাড়া বই ভাষা ও সাহিত্য, গবেষণা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্য সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে সকল ধরনের বই বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023