শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে পুকুরে মিলল বিঞ্চু মূর্তির ভাঙা অংশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে পুকুর খনন করতে গিয়ে প্রাচীন কালের একটি কষ্টি পাথরের বিঞ্চু মুর্তির ভাঙ্গা অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে পুলিশ নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে।

 

 

জানা গেছে, ভরতেতুলিয়া গ্রামের শুকবর তালুকদারের একটি পুরাতন পুকুর ভেকুমেশিন দিয়ে খনন কাজ চলছিল কয়েকদিন ধরে। গত শনিবার দুপুরের দিকে পুকুর খনন কাজে নিয়োজিত শ্রমিকরা খাবার খেতে যায়। একই গ্রামের রোকেয়া নামের এক নারীর চোখে পড়ে মুর্তির ভাঙ্গা অংশটি। রোকেয়া সবার অজান্তে সেটি বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে রোকেয়ার বাড়িতে গ্রামের মানুষ ভীড় জমায়। গ্রামের লোকজন বিষয়টি পুলিশকেও জানায়।

 

 

এদিকে পুলিশে খবর দেয়ায় রোকেয়া বেগম ভাঙ্গা মুর্তিটি গ্রামের এক দোকানের পার্শ্বে ফেলে আত্মগোপন করে। পরে পুলিশ ভাঙ্গা মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নন্দীগ্রামের কুমিড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজার রহমান বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মুর্তির ভাঙ্গা অংশ দেখে ধারনা করছেন এটি কষ্টি পাথরের বিঞ্চু মুর্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023