শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সিঙ্গাপুরে করোনা জয় করে বাসায় ফিরলেন দুই বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা দুই বাংলাদেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বাকি যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, তাদের অবস্থাও স্থিতিশীল। যে কোনো সময় তারাও হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

 

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শনিবারের (২৯) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এতে বক্তব্য রাখেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

 

তিনি বলেন, ‘আমাদের জন্য আনন্দের বিষয় হলো- সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন বাংলাদেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আগের দিন আরও একজন বাসায় ফিরেছিলেন। যার অবস্থা জটিল ছিল, তিনি অপরিবর্তিত অবস্থায় রয়েছেন। বাকিরা স্থিতিশীল অবস্থায় আছেন। তারাও যে কোনো সময় ছাড়া পাবেন হাসপাতাল থেকে।’

 

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রায় তিন হাজার মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

এ ভাইরাসে সিঙ্গাপুরে পাঁচজন এবং সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি আক্রান্ত হন। তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাসায় ফেরায় এখন চিকিৎসাধীন বাংলাদেশির সংখ্যা চার। ডা. ফ্লোরা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় দুজনসহ এ পর্যন্ত মোট ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

 

আক্রান্ত অনেক দেশে বাংলাদেশিদের যাতায়াত থাকলেও আইইডিসিআরের পক্ষ থেকে অত্যাবশ্যক না হলে সেসব দেশ ভ্রমণে বিরত থাকার কথা বলা হয়েছে। আইইডিসিআরের পরিচালক বলেন, ‘আক্রান্ত দেশ থেকে কোনো প্রকল্পের জন্য যদি আসার থাকে, সেটাও আমরা নিরুৎসাহিত করছি। সভা-সমাবেশ বা মিটিংয়ে যদি আক্রান্ত দেশ থেকে কোনো প্রতিনিধি আসার সম্ভাবনা থাকে, তাহলে সেই সভা-সেমিনারগুলো স্থগিত করে পরে নিয়ে যাওয়ার জন্য বলছি আমরা।’

 

এখন চীনের বাইরে অন্যান্য দেশে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় আরও বেশি সতর্ক থাকার আহ্বানও জানান ডা. ফ্লোরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023