শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

৩ দিনে তাপমাত্রা আরও বাড়ার আভাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। বৃষ্টির এ পরিস্থিতি কাটিয়ে উঠেছে। আজ শনিবার সকাল থেকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া। তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে তাপমাত্রাও। আগামী ৩ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

 

শনিবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর আবহাওয়ার আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

 

দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩০ দশমিক ৯ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023