শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ব্যাগে টান ছিনতাইকারীর, রাস্তায় পড়ে নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর মুগদায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপি (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে মুগদা স্টেডিয়াম ইউনিক বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত লিপি সিলেট সদর উপজেলার গোলাম কিবরিয়ার স্ত্রী। থাকতেন সিলেটেই।

 

এ ব্যাপারে নিহতের আত্মীয় আদনান তাহের জানান, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি (সোমবার) লিপিরা সপরিবারে তাদের সবুজবাগ দক্ষিণ রাজারবাগ এলাকার বাসায় বেড়াতে আসে। শনিবার ভোরে সিলেট যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বাসার সামনে থেকে কমলাপুর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে তাদের রিকশায় তুলে দেয়া হয়।

 

আদনান আরও জানান, দুই রিকশা নিয়ে তারা যাচ্ছিছিলেন। এক রিকশায় ছিলেন লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার রিংকি (১৫) অন্য রিকশায় গোলাম কিবরিয়া ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া (৬)। তারা রিকশা নিয়ে মুগদা স্টেডিয়াম এলাকায় পৌঁছালে দুই-তিনজন ছিনতাইকারী লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগসহ রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে যায় ও অজ্ঞান হয়ে যান লিপি।

 

তাৎক্ষণিক মুগদা থানা পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আহমেদ জানান, মুগদা স্টেডিয়াম এলাকায় ইউনিক বাস কাউন্টারের সামনে রাস্তায় একটি প্রাইভেটকারে ছিনতাইকারী এসে ওই নারীর কাছে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি রিকশা থেকে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। এ সময় ছিনতাইকারীরা ওই ভ্যানিটি ব্যাগটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023