শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন ব্যয় ৩ লাখ ১৭ হাজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

চলতি বছর সরকারির মতো বেসরকারিভাবেও তিনটি প্যাকেজের মাধ্যমে হজ পালন করা যাবে। বেসরকারিভাবে ‘সাধারণ’ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা ও ‘ইকোনোমি’ প্যাকেজের মাধ্যমে ব্যয় হবে ৩ লাখ ১৭ হাজার টাকা। অপর প্যাকেজটি সুযোগ-সুবিধার উপর ভিত্তি করে হজ এজেন্সিগুলো ঘোষণা করবে।

 

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২০’ ঘোষণা করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

 

এর আগে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) চলতি বছর থেকে সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ একটি বাড়িয়ে তিনটির মাধ্যমে হজ পালনের সুযোগ রেখে ‘হজ প্যাকেজ, ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দ’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।

 

এবার সরকারিভাবে হজ পালনে প্যাকেজ-১ এ ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ৬০ হাজার টাকা খরচ করতে হবে। আর নতুন অনুমোদিত প্যাকেজে-৩ এ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ব্যক্তি হজে যাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023