শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

রাজধানীর ইস্কাটনে ভয়াবহ আগুন, নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, ঘটনাস্থলে এক শিশুসহ তিন জনের মৃতদেহ পেয়েছেন উদ্ধারকর্মীরা।

 

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023