শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়ার শাজাহানপুরে খাস জমি দখল করে ক্লাব নির্মাণের অভিযোগ এমপির বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

শাজাহানপুরের ডোমনপুকুর এলাকায় খাস জমি জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগীর বিরুদ্ধে। ওই জমিতে তিনি ‘এমপি ক্লাব’ নির্মাণ করবেন বলে শোনা যাচ্ছে। তবে এমপি দাবি, স্থানীয় প্রতিপক্ষ ও সাংবাদিকদের দাবি করা টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

 

 

স্থানীয়রা জানান, ডোমনপুকুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে সরকারি জমি রয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে এমপি বাবলুর ছেলে জিহাদের উপস্থিতিতে ওই জায়গায় দুই ট্রাক মাটি ফেলা হয়। মাটি ফেলার কারণ জানতে চাইকে জিহাদ জানান, তার বাবা এই জমিতে ‘এমপি ক্লাব’ করবেন। জুমার নামাজের পর এমপি জায়গাটি পরিদর্শনও করেন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

 

 

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন জানান,  স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জায়গা দখলের খবর পেয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছিল। কিন্তু প্রাথমিক তদন্তে জায়গাটি খাস খতিয়ানভুক্ত নয় বলে নিশ্চিত হওয়া গেছে। তার ধারণা, জায়গাটি সড়ক বিভাগের হতে পারে। তবে স্থানীয় সরকার এবং সড়ক ও জনপথ বিভাগ বলেছে, ওই জায়গা তাদের নয়।

 

অভিযোগ প্রসঙ্গে এমপি জানান, ডোমনপুকুর এলাকার সাদেকের ছেলে মজিবর রহমান কিছুদিন আগে ওই জায়গা দখল করে সেখানে ভবন নির্মাণের চেষ্টা করেছিল। উপজেলা প্রশাসন ভবন করতে দেয়নি। ওই মজিবর আবারও জায়গাটি দখলের জন্য সেখানে মাটি ফেলেছেন। তার ছেলে বা তিনি দখল করে এমপি ক্লাব নির্মাণ করছেন না। স্থানীয় সাংবাদিকদের টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

 

হলফনামায় তথ্য গোপন এবং এমপি নির্বাচিত হওয়ার দুই মাসের মাথায় ৩২ লাখ টাকা দামের গাড়ি কিনে আলোচনায় আসেন এমপি বাবলু। তার দাবি, তিনি হলফনামায় তথ্য গোপন করেননি। আর গাড়িটি তার বন্ধুদের দেওয়া। এসব বিষয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রতিবেদনও হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023