শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সড়কে বাস উল্টে মা-‌মেয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

 

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর উপ‌জেলার মৌচাক এলাকায় আজ‌মেরী প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি বাস উল্টে মা ও মে‌য়ে নিহত হ‌য়ে‌ছে। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আজমেরি পরিবহনের ওই গাড়িটি জব্দ করা হলেও পলাতক রয়েছেন চালক।

 

স্থানীয়রা জানান, গাড়িটি ঢাকার উদ্দেশে শফিপুর থেকে যাত্রার কিছুক্ষণ পরই হঠাৎই এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা বেগম ও তার ৯ মাস বয়সী মেয়ে আরবি। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলার বোটঘর এলাকায়।

 

সালনা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌জিবুর রহমান জানান, কা‌লিয়া‌কৈর থে‌কে ছে‌ড়ে আসা আজ‌মেরী প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি বাস ঢাকার দি‌কে যা‌চ্ছিল। এসময় গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কের মৌচাক এলাকায় পৌঁছা‌লে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উল্টে যায়। এতে ওই বা‌সের যাত্রী ফা‌তেমা বেগম ও তার মে‌য়ে আরবী ঘটনাস্থ‌লেই মারা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023