শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাঙ্গাইলের মির্জাপুরে পেছন থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় ম্যাক্সি (পেছন খোলা ছোট পিকআপ) উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার জুই-যুথী পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে আরও দুইজনের মৃত্যু হয়। আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও তিন জন।

 

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই গ্রামের অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭) ও রংপুর জেলার রাশেদা বেগম। নিহতরা সবাই স্থানীয় নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

 

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সকালে উপজেলার গোড়াই থেকে যাত্রী নিয়ে আসা একটি ম্যাক্সি জুই-যুথী পাম্পে জ্বালানি নিতে ঢোকে। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ম্যাক্সিটিকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আরও দুইজনের মৃত্যু হয়। এঘটনায় আহত আরও তিনজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023