শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

পরনে বোরকা, পায়ে নুপুর, মেয়েটি পানিতে ভাসা বস্তাবন্দি লাশ!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

রংপুর, প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ সীমান্তের রংপুর সদরের মমিনপুর এলাকা থেকে তিস্তা ক্যানেলের পানি থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বস্তার ভেতরে এক তরুণীর লাশ মিলেছে বলে জানা গেছে। আজ রবিবার সকালে পানিতে ভাসতে থাকা লাশটি উদ্ধারের সময় চারপাশে শত শত উৎসুক জনতা ভিড় করে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি শিক্ষার্থী। দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা ইউরিয়ার বস্তাবন্দি অবস্থা লাশটি দেখে পুলিশে খবর দেয়। মেয়েটির পরনে ছিল বোরকা। পাশে ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। পায়ে ছিল নুপুর।

 

সদর থানার ওসি এসএম সাজেদুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। মেয়েটির বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে হতে পারে। লাশটি দেখার জন্য সেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023