শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সফরের দুই ধাপ শেষ হলো। আরেক ধাপে পাকিস্তান যাওয়ার মাঝখানে আবার ঘরের মাঠে সিরিজ বাংলাদেশের, প্রতিপক্ষ সেই পুরোনো বন্ধু জিম্বাবুয়ে।

 

সব কিছু ঠিকঠাক থাকলে আজই (শনিবার) ঢাকায় পা রাখার কথা জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের। বিকেল ৪.৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে সফরকারিরা। এবার বাংলাদেশের মাটিতে একটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। সিরিজের একমাত্র টেস্টটি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২২ ফেব্রুয়ারি।

 

তার আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারিরা। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হবে ১৮-১৯ ফেব্রুয়ারি। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

 

টেস্টের পর ওয়ানডে সিরিজ হবে সিলেটে। ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ ৩ ও ৬ মার্চ। ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল।

 

৯ মার্চ মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে ১১ মার্চ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023