শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ভাইকে হত্যা করে রক্তমাখা ক্ষুর নিয়ে থানায় ছোট ভাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

নাটোর প্রতিনিধি

নাটোর শহরতলীর জংলী এলাকায় ছোট ভাইয়ের ক্ষুরের আঘাতে ওমর ফারুক (৪৭) নামে এক বড় ভাই খুন হয়েছে। অভিযোগ উঠেছে, মঙ্গলবার বিকেলে জংলী মোড়ের একটি দোকানে বড় ভাই ওমর ফারুক বসে ছিলেন। এ সময় ছোট ভাই শাজাহান পেছন থেকে ক্ষুর দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়।

 

নিহত ওমর ফারুক জংলী এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে এবং প্রাণের নাটোর কারখানার চুক্তিভিত্তি শ্রমিক।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় লোকজন আহত ফারুককে নাটোর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ দিকে ঘটনার ঘটানোর পরপরই ঘাতক ছোট ভাই শাজাহানের স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। রক্তমাখা ক্ষুর নিয়েই থানায় হাজির হন শাজাহান। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023